Saturday, May 28, 2022

গত বৃহস্পতিবার আমার B1/B2 ভিসার ইন্টারভিউ ছিলো।

 গত বৃহস্পতিবার আমার B1/B2 ভিসার ইন্টারভিউ ছিলো। ভিসা পাই নাই, রিফিউসড হইছে। আমি যে ভুল গুলো করেছিলাম শেয়ার করলে হয়তো অনেকের কাজে আসবে। পাশাপাশি ১ম বার যারা ইন্টারভিউ দিবেন তাদের জন্য কিছু পরামর্শও থাকবে। 

১ম ভুলঃ 

ইংলিশ বাংলা মিক্সড করে ফেলছিলাম।  ভিসা অফিসার নিজেও কনফিউজড হয়ে গেছিলো আমাকে ইংলিশে না বাংলায় প্রশ্ন করবে এবং ইন্টারভিউ এলোমেলো হয়ে গেছিলো,  পাশাপাশি আমিও খুব ইংরেজিতে দক্ষ না হওয়ায়  গুছিয়ে বলতে গিয়ে অতিরিক্ত কিছু কথা চলে এসেছিলো । অতএব পরামর্শ থাকবে ,  যদি ইংরেজিতে খুব খুব খুব এক্সপার্ট না হন প্লিজ বাংলা বলুন। নিঃসন্দেহে ওরাও খুব ভাল বাংলা বলতে পারে। আর যা প্রশ্ন করবে বাংলাতেই গুছিয়ে বলুন এবং টু দ্যা পয়েন্টে কথা বলুন,  অতিরিক্ত কিছু বলতে যাবেন না।


২য় ভুলঃ 

ভিসা অফিসার আমার এক্সপ্রেশন এবং আই কন্টাক্ট বার বার দেখছিলো। সারাক্ষণ আমার মুখে মাস্ক পরার কারণে সে কিছুটা কনফিউজড হয়েছিলো আমার মনেহয়।  যদি মাস্ক খুলে ইন্টারভিউ দিতাম হয়তো ভালো হতো। এখানে ভিসা অফিসারসহ কারো মাস্ক পরা ছিলোনা। পরামর্শ থাকবে স্মাইলিং ফেইস  এবং কনফিডেন্স নিয়ে কথা বলুন।  কথায় আছে "কায়া দেখলে মায়া বাড়ে"। 


৩য় ভুলঃ  আমার DS-160 তে  চাকরিসহ সব ঠিকানা সিলেট দিয়েছিলাম কিন্তু কোন এক কারনে পাসপোর্ট ডেলিভারি চট্টগ্রাম সিলেক্ট করে দিয়েছিলাম।  আমাকে সর্বশেষ ২ টা প্রশ্ন জিজ্ঞেস করেছিলো আমি কোথায় থাকি এ সম্পর্কে। আমার মনে হয়েছিল কম্পিউটারের মাউস স্ক্রলিং করে লাস্টের দিকে এসে চট্টগ্রাম দেখে তারমনে কনফিউশান হয়েছিলো যে কেনো ডেলিভারি চট্টগ্রামে!!! 


সর্বশেষ আমার অভিজ্ঞতা ও পরামর্শ হলো,  কাগজপত্র নিয়ে মাথা ঘামাইবেন না। এগুলো দেখেনা বললেই চলে তবে প্রয়োজনীয় গুলো অবশ্যই নিবেন বাইচান্স চাইলে যাতে দেখাতে পারেন ৷ আর ভালো এবং মানানসই ড্রেসআপের তো বিকল্প নাই। DS-160 ভালো করে ফিলাপ করবেন, প্রয়োজনে যাওয়ার আগে আপডেট করে নিবেন এবং কোথায় কি তথ্য দিয়েছেন মনে রাখবেন কারণ এখান থেকেই বা রিলেটেড প্রশ্ন করবে। ইন্টারভিউ দেওয়ার ১ সপ্তাহ আগে থেকেই আয়নার সামনে দাড়িয়ে প্রশ্নগুলো প্রেকটিস করুন।  প্রশ্নগুলো একেবারেই কমন ও সহজ ও নরমাল করবে। আপনি কত গুছিয়ে বলতে পারেন আগেই সাজিয়ে নিন। আপনি কথাবার্তায় অনেক ভাবসাব দেখালেন, আপনি অনেক যোগ্য,  অনেককিছুর মালিক, অনেক দেশ ঘুরছেন, আপনার অনেক ভাবসাব এইসব ভাবসাব সরাসরি বুঝাতে যাবেন না কারন ইউএস এম্বাসি এসব ভাবসাব কেয়ার করেনা!!!  তবে হ্যাঁ ভদ্রভাবে এবং ডিসেন্ট ওয়েতে বুঝাতে পারেন আপনি কোন লেবেলের মানুষ। আর এই ২/৪ মিনিটের মধ্যে তাদের কাছে বিশ্বাসযোগ্য হতে পারলেই আপনার ভিসা নিশ্চিত!!!  সবার জন্য শুভকামনা।

No comments:

Post a Comment